সোমবার, ১৫ জুন ২০২৬

সন্দ্বীপ থানা কম্পাউন্ডে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আজ সন্দ্বীপ মুক্ত দিবস। সারাদেশ যখন মুক্তির নেশায় যুদ্ধে বিভোর তার ঢেউ আচড়ে পড়ে রণাঙ্গনের অকুতোভয় সন্দ্বীপে। সৈনিক রফিকুল ইসলামের নেতৃত্বে সংগঠিত হয় সন্দ্বীপের দামাল ছেলেরা। মুক্তিযুদ্ধ তখন চূড়ান্ত পরিণতির দ্বারপ্রান্তে। সন্দ্বীপের বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধাদের উপদলসমূহের গেরিলা অপারেশনের সফলতা তখন সবার মুখে মুখে। সেদিন ছিল ৬ ডিসেম্বর মধ্যরাত। যুদ্ধের রণকৌশল ঠিক করে সন্দ্বীপ সদরে অবস্থান করলেন কমান্ডার রফিকুল ইসলাম। তার নেতৃত্বে সন্দ্বীপ থানা অপারেশনের জন্য প্রস্তুত হন সবাই।

আগের রাতেই কমান্ডার রফিকুল ইসলাম ও মাইটভাংগার ডা. আবদুল আজিজ সন্দ্বীপ থানা রেকি করেন। রফিকুল ইসলামের সাথে ছিলেন ডেপুটি কমান্ডার মাহবুবুল আলম বাদল, সফিকুল আলম, আলী হায়দার চৌধুরী বাবলু, ফখরুল ইসলাম রওশন, হুমায়ুন কবির, মৌ. এমলাক, মৃণাল কান্তি, নাজমুল হাসান বাবুল, মো. ইয়াছিন, একেএম শাহজাহান, বেলাল উদ্দিন প্রমুখ। রাত ১টার দিকে মুক্তিযোদ্ধাদের সম্মিলিত অভিযান শুরু হয়। তারা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে থানা কম্পাউন্ডে প্রবেশ করেন। চারদিক থেকে মুক্তিযোদ্ধারা পুরো থানা কম্পাউন্ড ঘিরে ফেলে। অভিযান শেষ হতে ভোর হয়ে যায়, একে একে পাক সৈন্যরা আত্মসমর্পণ করে। থানার অফিস ইনচার্জকে অপসারণ করে নাজমুল হাসান বাবুলকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘোষণা করা হয়। সকাল ৮টা নাগাদ সন্দ্বীপ থানা কম্পাউন্ডে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। মুক্ত হয় সন্দ্বীপ।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...