শনিবার, ১৩ জুন ২০২৬

চমেক হাসপাতালে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক লাইফ স্কিল ট্রেনিং

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রথমবারের মত বিভিন্ন অনুষদের ২১ জন চিকিৎসক এবং ৪ জন নার্সের সমন্বয়ে তিনদিনব্যাপী প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক লাইফ স্কিল ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এছাড়া চট্টগ্রাম নার্সিং কলেজে ১২৭ জন নার্সিং শিক্ষার্থীকে নিয়ে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে চমেক হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগ।

অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন চমেক হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগের রেসিডেন্ট সার্জন (আরএস) ডা. ফাহমিদা আলম। এছাড়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আলী আসগর চৌধুরী এবং বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ। প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এই কোর্স পরিচালনা করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা কামাল চৌধুরী আদিল, ডা. ওয়াই ওয়াই ম্রয়, অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ।

এই বিভাগের সব খবর

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে যান। তার পাশের আসনে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। গাড়িতে আরও ছিলেন তারেক রহমানের...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জুন ২৬ইং বৃহস্পতিবার উপজেলা...

সর্বশেষ

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি...

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার

ঢাকা থেকে প্রিমিয়ার লিগ খেলে চট্টগ্রাম ফিরেই ডিবি পরিচয়ে...