শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ শুক্রবার লন্ডনে নেওয়া হচ্ছে না। শারীরিক অবস্থা ঠিক থাকলে ও মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া আগামী রোববার লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।

কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে গেছে।

আজ শুক্রবার সকাল ১০টায় বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানিয়েছে।

ফেসবুক পেজে বিএনপি জানায়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে। ওই পেজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে। তিনি আরও বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে, তাহলে ইনশা আল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।’

খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রক্রিয়া পিছিয়ে গেলেও গতকাল রাতেই ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিএনপির একটি সূত্র বলছে, ঢাকায় পৌঁছানোর পর সরাসরি এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যাবেন জুবাইদা। তারপর তার কিছু শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করা হবে।

গতকাল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।

খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি জানতে চাইলে জাহিদ হোসেন সাংবাদিকদের বলেছিলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু চিন্তা করা হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গতকাল তিনবার ভার্চ্যুয়ালি সভা হয়েছে। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকেরা সশরীর দেখেছেন।

তিনি জানান, বিমানে যাতে যেকোনো প্রতিকূলতার মধ্যে তাকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিসসহ নানা জটিলতায় ভুগছেন। আওয়ামী লীগ শাসনামলে দলের পক্ষ থেকে বারবার তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়ার অনুমতি চাওয়া হলেও শেখ হাসিনা সরকার সে অনুরোধ রাখেনি।

এই বিভাগের সব খবর

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক করলেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৭তম আসরেরও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বলী মো. শরীফ ওরফে ‘বাঘা’ শরীফ। টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক জয়ের গৌরব অর্জন...

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরো কয়েকটি জাহাজ

বিভিন্ন রকমের জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে কয়েকটি জাহাজ। এখন কোনোটিতে চলছে খালাস কার্যক্রম, আবার কোনো কোনোটি বহির্নোঙরে অপেক্ষমাণ। জেট ফুয়েল নিয়ে চীনা পতাকাবাহী ‘শিং...

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। আজ শনিবার দুপুরে...

সর্বশেষ

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক করলেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৭তম আসরেরও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার...

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরো কয়েকটি জাহাজ

বিভিন্ন রকমের জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে কয়েকটি জাহাজ।...

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের...

ফটিকছড়িতে কৃষি বিল্পব ঘটানো হবে: এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন- বর্তমান...

সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প – সিডিএ চেয়ারম্যান 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেছেন,...

লামায় কেন্দ্রীয় ‘জলকেলি উৎসব’ -এ মেতেছে হাজারো মারমা কিশোর-কিশোরী, তরুণ-তরুণী

মারমা জনগোষ্ঠীরা পুরোনো বছরের সব গ্লানি, দুঃখ, অপশক্তিকে দূর...