মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়া বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক: সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক হচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, এই দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।

আজ বুধবার দ্বিতীয় দিনের মতো নিজ নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ নিজ জন্মস্থান পেকুয়া উপজেলার শীলখালী, বারবাকিয়া, টৈটং ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই দেশের ঐক্যের প্রতীক। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন- যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন।’

ফ্যাসিস্টবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে নেতা তারেক রহমান আগামীতে বাংলাদেশের সরকারের নেতৃত্ব দেবেন উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি আগামী দিনে সুষ্ঠু, সুন্দর পরিবেশে নিরপেক্ষ একটি নির্বাচনে মুক্ত ও স্বাধীনভাবে আপনারা মতামত ও ভোট প্রদান করতে পারবেন। আমার অনুরোধ থাকবে আপনারা সবাই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন।’

সালাহউদ্দিন আহমদ বলেন, আপনারা সবাই জানেন- হত্যার উদ্দেশ্যে ফ্যাসিস্ট সরকার আমাকে গুম করেছিল। আল্লাহ আমার হায়াত রাখায় এবং সবার দোয়ায় ১২-১৪ বছর পরে আপনাদের দেখতে আসার সুযোগ হয়েছে। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনারা দোয়া করেছিলেন বলেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...