রবিবার, ১৪ জুন ২০২৬

ফটিকছড়িতে সাংবাদিকদের নবাগত ইউএনও

মানবিক ও বিবেকের পক্ষেই থাকবেন সাংবাদিকরা

’ ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

নিরপেক্ষ নয়; মানবিক ও বিবেকের পক্ষেই থাকবেন উপজেলার সাংবাদিকরা। যে কোনো অনিয়ম, দুর্নীতি অসংগতি চোখে চোখে রেখে সর্বদা দেশের ভালোটাই তারা চাইবেন। উপজেলার ভাবমূর্তি উজ্জ্বল ও সুনাম সমুন্নত রাখতে আপনাদের লেখনি হবে এই জাতীর চালিকাশক্তি। চট্টগ্রামের ফটিকছড়িতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এঁর সাথে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় তার কার্যালয়ে শুরু হয়ে সভাটি চলে দীর্ঘ দেড় ঘন্টা। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা প্রেসক্লাব সভাপতি আহমদ আলী চৌধুরী সাংবাদিকদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘এখানকার সাংবাদিকরা বন্ধু প্রতীম। প্রশাসন ও সাংবাদিকরা মিলেমিশে কাজ করলে উপজেলার অভূতপূূর্ণ উন্নয়ন কোন বাঁধা হবে না। তিনি সার্বিক সহযোগীতা ও অবাধ তথ্য আদান-প্রদানে ইউএনওর সহায়তা কামনা করেন।’ ক্লাবের জৈষ্ঠ্য সহসভাপতি এস এম আক্কাছ বলেন, ‘আমরা কখনো নিরপেক্ষ থাকবো না। বিবেকই আমাদের পক্ষ। আমাদের লেখনি স্বাধীনতা ও সাংবাদিকতার নীতিকে কাজে লাগিয়ে আপনাদের নানা ত্রুটি-অসংগতি দেখিয়ে দিয়ে ভবিষ্যতে এগিয়ে যাবো। তবে সাংবাদিকদের সাথে প্রশাসনের সাপে-নেউলে সর্ম্পকের যাতে উদ্ভব না হয় সে ব্যাপারে নবাগত ইউএনও ভূমিকা দেখাবেন।’

সাধারণ সম্পাদক এম এস আকাশের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শহীদুল আলম, আবু মুছা জীবন, সালাহউদ্দিন জিকু, এনামুল হক, মো. সেলিম, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, কামরুল সবুজ, এইচ এম সাইফুদ্দিন, মো. আকতারুজ্জামান ও নুরুল আবছার নূরী প্রমুখ। সভাশেষে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম ’২৪ এর গণ-অভূত্থ্যানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আপনাদের দিকে পুরো দেশ ও জাতি থাকিয়ে। ছাত্র আন্দোলন আমাদের এটিই শিক্ষা দিয়েছেন। পরে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিভিন্ন দাবী-দাওয়ার বিষয়ে একমত পোষণ করেন। ইউএনও অতীতের মতো তার কার্যকালে সাংবাদিকদের অব্যাহত ইতিবাচক ভূমিকা দেখার আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...