রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

‘পরিবেশের বিপর্যয় টেকাতে হলে সচেতনতার কোন বিকল্প নেই’

মঈন উদ্দীন বাপ্পী
বাংলাদেশের উন্নয়নের পথে জলবায়ু পরিবর্তন অভিযোজনকে অন্তর্ভুক্ত করার বিষয়ে পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএনডিপি যৌথ আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশ জনবহুল দেশ। এখানে জমির পরিমান কম। রাঙামাটি পাহাড়ি জায়গা। সমতল ভূমি কম। জীবনের তাগিদে মানুষ পাহাড়ে বসতি গড়ে তুলেছে। কিন্তু পরিবেশের কথা মাথায় রেখে আমাদের সচেতন হতে হবে।  কারণ খড়া মৌসুমে এখানে কূয়া এবং ঝর্ণার পানি শুকিয়ে যায়। মানুষ কাপ্তাই হ্রদের পানি পান করে অসুস্থ হয়ে পড়ছে।জলবায়ু পরিবর্তনের কারণে এগুলো ঘটছে।
বক্তারা আরও বলেন,  আগে মানুষ কাপ্তাই হ্রদের পানি পান করতো এবং নিত্য প্রয়োজনে ব্যবহার করতো। বর্তমানে হ্রদের  পানি দূষণ হয়ে গেছে। হ্রদের পাড়ের বাসিন্দারা বর্জ্যগুলো হ্রদের পানিতে ফেলছে। পরিবেশের বিপর্যয় টেকাতে হলে সচেতনতার কোন বিকল্প নেই বলে বক্তারা জানান।
বক্তারা এসময় পরিবেশ সুরক্ষায় বন উজার রোধ এবং পরিবেশ বান্ধব বৃক্ষ রোপনের জন্য কর্মশালায় অনুরোধ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের  উপ-পরিচালক মো. মোবারক হোসেন।
পরিবেশ অধিদপ্তরের এসডি পাথওয়েজ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খালেদ হাসান এর সভাপতিত্ব এসময় রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রিফাত আছমা,
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম এরিয়া ডিরেক্টর জমির উদ্দিন, ইউএনডিপির  প্রজেক্ট ম্যানেজার মোবারক হোসেন সাজিদ, আইসিটি ইন এডমিন এসোসিয়েট আরিফুল ইসলাম শাহ্,ফাইন্যান্স এন্ড এডমিন এসোসিয়েট রাবেয়া বেগম  এবং ডিস্ট্রিক্ট কর্ডিনেটর শাকিলা ইসলাম

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...