শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে টেকসই উন্নয়ন ও আধুনিক সন্দ্বীপ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপের টেকসই উন্নয়ন, স্থানীয় জনশক্তির দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ও কর্মমুখী সন্দ্বীপ গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় সন্দ্বীপ কমিউনিটি সেন্টারে সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার স্টুডেন্ট’স ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিহাদুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুল হোসেন রাজু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট আবু তাহের, আলমগীর হোসেন ঠাকুর, মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, মাওলানা আবু তাহের, রফিউদ্দিন ফয়সাল, অধ্যাপক আমজাদ হোসেন, আফছার উদ্দিন, নাছরিন আক্তার, অধ্যাপক মনির হোসেন, প্রভাষক ফসিউল আলম, ইঞ্জিনিয়ার লায়ন মো. মোমেন, মাহবুবুল মাওলা, সাইফুল ইসলাম, মেহরাব হোসেন, কামরুজ্জামান নিশাদসহ প্রমুখ।

বক্তারা জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS–2023)–এর তথ্যমতে সন্দ্বীপে কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় ৪২ শতাংশ আংশিক বেকার, যারা মৌসুমভিত্তিক বা অস্থায়ী পেশায় যুক্ত। এই বিপুল জনশক্তিকে দক্ষ করে তুলতে এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে কারিগরি শিক্ষা সবচেয়ে কার্যকর পথ। তাঁরা আরও বলেন—কারিগরি প্রশিক্ষণ সৌর ও বৈদ্যুতিক প্রযুক্তি, নির্মাণ, ফার্ম ম্যানেজমেন্ট, আইটি খাতসহ আধুনিক সেক্টরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।নারী শিক্ষার হার বৃদ্ধি পেলেও তাদের কর্মসংস্থানে অংশগ্রহণ এখনো কম। সেলাই, কুটির শিল্প, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি—এসব ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণ নারীদের স্বাবলম্বী করতে পারে। কৃষক, জেলে ও শ্রমজীবী প্রান্তিক জনগোষ্ঠীর প্রযুক্তিগত প্রশিক্ষণ উৎপাদনশীল অর্থনীতিকে গতিশীল করবে। বক্তারা UN-UNESCO-UNEVOC (2022)–এর উদ্ধৃতি উল্লেখ করে বলেন, উন্নয়নশীল দেশগুলোতে প্রতিটি কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ গড়ে আরও ১.৫ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম—যা টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনারে সন্দ্বীপের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় সমতা, অন্তর্ভুক্তি, দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিভিত্তিক অর্থনীতি গঠনের সুপারিশ করা হয়। ২০১৩ সাল থেকে অবদান ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরাম পলিটেকনিক শিক্ষার্থীদের কমিউনিটি শক্তিশালীকরণ, দক্ষতা উন্নয়ন এবং সন্দ্বীপে কারিগরি শিক্ষার প্রসারে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে—যা দ্বীপের তরুণদের উন্নয়নযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই বিভাগের সব খবর

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর দিয়ে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। আজ বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত ৩৮তম...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...