বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সন্দ্বীপে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান

 বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি স
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় খামারিদের আধুনিক উৎপাদন, প্রযুক্তি এবং উন্নত জাতের পশুপাখি প্রদর্শনের সুযোগ সৃষ্টি হয়। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরও ভেটেরিনারি হাসপাতাল, সন্দ্বীপ।সহযোগিতায় ছিল প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ। ২৬ নভেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিং নু মারমা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মৃন্ময় ভৌমিক।বিশেষ অতিথি ছিলেন-উপজেলা কৃষি অফিসার মো: মারুফ হোসেন,কৃষি ব্যাংক এর ব্যবস্থাপক আখতারুজ্জামান সুজন ,সমাজ সেবা কর্মকর্তা মহসিন আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন সরকার,ডেইরি ফার্মারস এসোসিয়েশনে সভাপতি জাহাঙ্গীর হোসেন। সভা সঞ্চালনা করে ডাঃ ইসমাঈল হোসেন।

মেলায় প্রাণী সম্পদের আধুনিক প্রযুক্তির মডেল উস্থাপন করে প্রথম স্থান অধিকার করে বিজযী হন এসডিআই স্মার্ট প্রজেক্টের ডাঃ মোঃ সাজ্জাদুল কবির। এছাড়াও গরু, মহিষ, হাঁস মুরগী, ছাগল ভেড়ার উন্নতজাত প্রদর্শনীকারীদের মাঝ থেকে সেরা প্রদর্শনকারীদের নগদ টাকা পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি মং চিং নু মারমা বলেন – “বর্তমান সরকার প্রাণিসম্পদখাতে বিপ্লব ঘটাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।

খামারিরা যদি আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ গ্রহণ করেন, তবে সন্দ্বীপে দুধ, ডিম, মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব।” তিনি আরও খামারিদের সরকারি বিভিন্ন ভর্তুকি, ঋণসহায়তা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুনয় ভৌমিক বলেন— “সন্দ্বীপের প্রাকৃতিক পরিবেশ প্রাণিসম্পদ খাতের জন্য সম্ভাবনাময়। সঠিক খাদ্য ব্যবস্থাপনা, টিকাদান, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং মানসম্মত উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করলে এখানকার খামারিরা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি লাভবান হতে পারবেন।” প্রদর্শনীতে স্থানীয় খামারিরা তাদের উৎপাদিত—গরু, ছাগল, ভেড়া,দেশি–বিদেশি জাতের মুরগি,ডিম, দুধ ও দুধজাত পণ্য,গবাদিপশুর খাদ্য, রোগ প্রতিরোধ সামগ্রী টিকা, ওষুধ,ফিড এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারবিষয়ক মডেল প্রদর্শন করেন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...