শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রাউজানে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

 গাজী জয়নাল আবেদীন, রাউজান
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে কদলপুর ইউনিয়ন বিএনপি ও অংগসংগঠনের ব্যবস্থাপনায় দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাফেজ মুহাম্মদ হাসেম। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আব্দুস ছবুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, এস. এম. ফয়জুল ইসলাম খোকন, আব্দুল মান্নান, আলম হুদা চৌধুরী, সেলিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ হোসেন বাচা, মো. শাহ হানিফ, ইব্রাহিম চৌধুরী, এস. এম. খোরশেদ, মেহদী হাছান মিটু, আজাদ উদ্দিন, নাছির উদ্দিন, মো. আবু ছৈয়দ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাচা সওদাগর, এয়ার খান, সাজ্জাদ কবির চৌধুরী, জসীম উদ্দিন সওদাগর, আব্দুর রহিম, জাহাঙ্গীর আলম, আমির হোসেন, রোকন উদ্দিন, মো. বোরহান উদ্দিন, মো. ইলিয়াস, নুরু সওদাগর প্রমুখ। নেতারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ভূমিকা স্মরণ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এবং একই সাথে সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে নানা প্রকার ষড়যন্ত্র ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ তথা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে কাজ শপথ নেন। মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন শাহ আশরাফী। মোনাজাতে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ কামনা করেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং আমাদের নেতা তারেক...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অসাম্প্রদায়িক কথাটা বিশ্বাস করি না। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান-কারো বেশি নয়, কারো...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...

জঙ্গল সলিমপুরের ‘নলা কাশেম’ অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে মো....