সদ্য ঘোষিত মৎস্য হেরিটেজ হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে আটক করে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি অবৈধ ড্রেজারও জব্দ করা হয়। সোমবার (২৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
