মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী প্রস্তুত: ইসি সচিব

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, জাতীয় নির্বাচনের পাশাপাশি একদিনে গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য অতিরিক্ত দায়িত্ব হলেও প্রস্তুতি সুষ্ঠুভাবে এগোচ্ছে।

আজ রোববার কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বাংলাদেশ সফরকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কমনওয়েলথ মহাসচিবের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি বিষয়ক বৈঠকে কমিশনের পক্ষ থেকে বিভিন্ন অগ্রগতি এবং নতুন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। নির্বাচন কমিশনের প্রস্তুতি ও অগ্রগতি সম্পর্কে প্রতিনিধি দলকে জানানো হয় যে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী প্রস্তুত রয়েছে।’

এতে আরো বলা হয়েছে, প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভোটদান ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রক্রিয়া এগিয়ে চলছে যা দেশের নির্বাচনি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তি। এ ছাড়া নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ভোটার, আইনি হেফাজতে থাকা ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীসহ প্রায় ১০ লাখ ভোটারকে আইসিপিভি (ইন- কান্ট্রি পোস্টাল ভোটিং) ভোট সুবিধার আওতায় আনা হচ্ছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি একদিনে গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য অতিরিক্ত দায়িত্ব হলেও প্রস্তুতি সুষ্ঠুভাবে এগোচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দল সার্বিক ব্যবস্থা এবং কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত হয়ে আশাবাদ ব্যক্ত করেন যে এই চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশন সফল হবে।

কমিশন জানায়, নির্বাচনকে ঘিরে মিসইনফরমেশন, ডিজইনফরমেশন ও ফেক নিউজ প্রতিরোধে প্রস্তুতি নেয়া হয়েছে এবং তা চলমান থাকবে। গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত তথ্য প্রদান করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

কমিশন আরো জানায় যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা কাজ করছে। নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানায় এবং একটি সর্বজন স্বীকৃত, সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...