বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বান্দরবান ৩০০নং আসনে লামায় জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণার দাবিতে লামায় বর্ণাঢ্য পদযাত্রা

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

৩০০-নং সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে মনোনয়ন প্রদানের দাবিতে লামা উপজেলায় .এক বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির ব্যানারে দলের সহযোগী সংগঠনের নেতা কর্মী ছাড়াও বিভিন্ন পেশার সাধারণ মানুষ ব্যানার ফেস্টুন ও ধানের শীষ প্রতীক হাতে চার সহস্রাধিক মানুষ অংশ গ্রহণে পদযাত্রাটি অনুষ্ঠিত হয়। উপজেলা শহুরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী রেস্টুরেন্টের সামনে জড়ো হয় পদযাত্রাটি। এতে উপজেলা বিএনপি নেতা এডভোকেট জাহাঙ্গীর আলম, মো. শাহীন ও মহিলা দলের নেত্রী শারাবান তহুলা প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বান্দরবান হলো পিছিয়ে পড়া একটি অঞ্চল। এ অঞ্চলের তৃণমূলে গিয়ে মানুষের পাশে সবসময় থেকেছেন জেলা বিএনপির সদস্য সচিব ও পাহাড়ের অসাম্প্রদায়িক নেতা জাবেদ রেজা। মনোনয়ন বঞ্চিত হলেও তিনি নেতাকর্মীদের ছেড়ে যাননি। দল ও পাহাড়ের উন্নয়নের স্বার্থে আমরা সবাই আজ রাস্তায় নেমেছি জাবেদ রেজাকে মনোনয়নের দাবিতে। তৃণমূলে জনপ্রিয় নেতা জাবেদ রেজাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়ে পুনর্বিবেচনার মাধ্যমে পার্বত্য জনপদের প্রত্যাশা পূরণ করার জন্য বিএনপি হাই কমান্ডের প্রতি বক্তারা অনুরোধ জানান বক্তারা।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...