রবিবার, ১৪ জুন ২০২৬

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে উল্টোপথে আসা বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত মোটরসাইকেল আরোহী মো. সাজ্জাদ (২৫) মৃত্যু হয়েছে। ২০ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। একদিন পূর্বে ১৯ নভেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে সড়কের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যে পুকুরপাড় এলাকার চেয়ারম্যান ঘাটায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত মো. সাজ্জাদ ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা গ্রামের শেখ আহমদের ছেলে। তিনি পাইপ সঞ্চালন লাইনের কাজে নিয়োজিত ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুজিত ডাক্তার বাড়ির বাসিন্দা নারায়ণ দের ছেলে অমল দে (৪০) বাইসাইকেল যোগে উল্টোপথে আসছিলেন। এমন সময় দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটির সাথে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইসাইকেল ও মোটরসাইকেল আরোহী উভয়ই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। মোটরসাইকেল আরোহী সাজ্জাদের হেলমেটটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। স্থানীয়রা তাদের দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে বাইসাইকেল আরোহী অমল দে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন থাকলেও মোটরসাইকেল আরোহী সাজ্জাদের মৃত্যু হয়। রাউজান হাইওয়ে থানার ওসি মুহাম্মদ উল্লাহ জানান, দূর্ঘটনার বিষয়ে তিনি অবগত নন, কেউ তাকে জানায় নি।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...