সোমবার, ১৫ জুন ২০২৬

আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখার আহ্বান সিইসির

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে যথাযথভাবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ (বুধবার) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সেমিনার কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে একটি সংলাপ অনুষ্ঠিত হয়। তখন সভাপতির বক্তব্যে এই তিনি আহবান জানান।

সিইসি বলেন, ‘ভোট গ্রহণের প্রতিটি পদক্ষেপে আপনাদের সকলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অতীতে কেয়ারটেকার আমলে দুই তিনটা নির্বাচন দেখেছি, নির্বাচনী আচরণবিধি পালনের ব্যাপারে দলগুলো ব্যাপক ভূমিকা রেখেছে। নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর চাইতেও প্রতিটা রাজনৈতিক দল এবং তাদের নির্বাচিত প্রতিনিধিরা বড় ভূমিকা পালন করতে পারে। তাই এ ক্ষেত্রে আমরা আশা করব আপনারা আমাদের ও দেশের জনগণের প্রত্যাশিত ভূমিকা পালন করবেন।’

তিনি বলেন, শুধু নির্বাচন কমিশন একা নয়, একটা সুন্দর আর গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও জাতির কাছে অঙ্গিকারবদ্ধ। এতদিনের সংলাপে ‘আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না’ এমন বক্তব্য কোন রাজনৈতিক দল দেয় নি। সবাই একটা সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা করেছেন।

তিনি আরো বলেন, ‘এটাই স্বাভাবিক, কারণ আপনারা তো দেশের জন্য রাজনীতি করেন, দেশের কথা ভাবেন, মঙ্গল কামনা করেন- এই বিশ্বাস আমাদের আছে, তাই আমরাও জাতির কাছে কথা দিয়েছি এবং প্রধান উপদেষ্টাও অঙ্গিকার করেছেন এই নির্বাচনকে ঘিরে একটি জাতীয় ঐক্য গড়ে তোলা হবে।’

সিইসি জানান, আচরণ বিধির খসড়ায় নির্বাচন ব্যবস্থা সংস্কার ও জাতীয় ঐকমত্য কমিশনের অনেকগুলো সুপারিশ এখানে সন্নিবেশিত করা হয়েছে। এরপর এটি ওয়েবসাইটে দিয়ে জনগণের মতামত চেয়েছিলাম। বিভিন্ন রাজনৈতিক দল লিখিতভাবে তাদের মতামত দিয়েছে, বিভিন্ন অন্যান্য সংস্থাও লিখিতভাবে মতামত দিয়েছে। সবার মতামত পর্যালোচনা করে এটা চূড়ান্ত করা হয়েছে।

তবে, আচরণবিধি প্রস্তুত করাটা বড় কাজ নয় উল্লেখ করে তিনি বলেন, একটা সুন্দর নির্বাচনের জন্য আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যাশা যে রাজনৈতিক দলগুলো এই আচরণবিধি পরিপালনে প্রত্যাশিত ভূমিকা রাখবেন।

তিনি বলেন, ‘আমরা সবাই জানি যে দেশের ভোটাররা একটু ভোট বিমুখ হয়ে গিয়েছিল গত দশ পনেরো বছরে, তারা ভোটবিমুখ, কেন্দ্রবিমুখ হয়ে ভোট দিতে আসতে চায়নি। জাতীয় নেতৃবৃন্দ, যাদের সাথে সরাসরি তৃণমূলের সম্পর্ক রাখেন, তৃণমূলের মানুষ আপনাদের বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়। ভোট দেয়ার জন্য আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ করবেন। আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে, এবং আপনারা সেটি করতে সক্ষম।’

চলমান এ সংলাপে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমেদ, মো আনোয়ারুল ইসলাম সরকার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের সংলাপে সকালের বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপি, ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ও বাংলাদেশ লেবার পার্টি।

এছাড়া, আজ দুপুর দুইটা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-মার্কসবাদী অর্থাৎ আরো ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...