শনিবার, ১৩ জুন ২০২৬

বান্দরবানে সেনা জোনের ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার আলীকদম উপজেলায় আজ সেনা জোনের উদ্যোগে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’, মতবিনিময় সভা, শুভেচ্ছা উপহার প্রদান এবং বই ও খেলাধুলার সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ রোববার আলীকদম উপজেলায় ম্রো কমপ্লেক্স ছাত্রাবাসে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন এবং ৪ নং করুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো।

এ সময় প্রধান অতিথি বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান তার বক্তব্যে ম্রো জনগোষ্ঠীর জীবনযাপন, শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক চাহিদা সম্পর্কে আলোচনা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরে রিজিয়ন কমান্ডার ম্রো শিক্ষার্থীদের মধ্যে বই ও খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।

পাশাপাশি ম্রো কল্যাণ ছাত্রবাসের ছাত্র-ছাত্রীদের মধ্যে শুভেচ্ছা উপহার এবং উপস্থিত ম্রো জনগোষ্ঠীর সদস্যদের নগদ উপহার প্রদান করা হয়।

এদিকে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেনাবাহিনীর চিকিৎসকদল সাধারণ রোগ, শিশু ও মাতৃস্বাস্থ্য, ডেন্টাল সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদানসহ বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করেন। মানবিক এ আয়োজনে শতাধিক ম্রো নারী-পুরুষ এবং শিক্ষার্থী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

দিনব্যাপী এ আয়োজনে সেনা জোনের কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...