বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সন্দ্বীপ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সমর্থনে বিশাল সমাবেশ ও র‍্যালি

বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩২ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়া, ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনমত সৃষ্টি এবং চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সমর্থনে সন্দ্বীপে অনুষ্ঠিত হয়েছে ব্যাপক প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ, বিশাল সমাবেশ ও র‍্যালি। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের হাতে হাতে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ৩২ দফার লিফলেট বিতরণ করেন।

এ সময় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় এবং আগামী নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নিতে উদ্বুদ্ধ করা হয়। কর্মসূচির পরবর্তী ধাপে অনুষ্ঠিত সমাবেশ ও র‍্যালিতে তৃণমূল নেতাকর্মীদের মূল আলোচনার কেন্দ্রে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বক্তারা বলেন, তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে এবং দলের সংকটময় সময়ে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বরাবরই অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে লিফলেট বিতরণ, গণসংযোগ ও জনমত সৃষ্টির এই কর্মসূচি আরও শক্তি পেয়েছে, যা সন্দ্বীপের তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। সমাবেশে বক্তারা আরো বলেন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন দীর্ঘদিন ধরে দলের সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তারেক রহমানের নির্দেশনায় ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে তাকে সামনে রেখে জনগণের সাথে যোগাযোগ জোরদার করা হচ্ছে।আগামী নির্বাচনে তাকেই বিএনপি থেকে মনোনয়ন প্রদান করা সন্দ্বীপ বাসীর একান্ত দাবী।

র‍্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান। কর্মসূচিটি আয়োজন করে সন্দ্বীপ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহ।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...