রবিবার, ২ আগস্ট ২০২৬

নিরপেক্ষ ভূমিকায় থেকে জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নির্বাচন কমিশন জাতির প্রতি দায়বদ্ধতা থেকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করতে নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে সভাপতিত্ব করার সময় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘নির্বাচনে খেলবেন আপনারা (রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উদ্দেশ্যে)। আপনারা হলেন প্লেয়ার, আর আমরা রেফারির ভূমিকায় এবং আমরা প্রকৃত অর্থে একদম নিরপেক্ষ রেফারি ভূমিকায় থাকতে চাই।
আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা মুশকিল, সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করা মুশকিল।আমরা প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। আর তা আপনাদের সবার সহযোগিতা নিয়েই করা সম্ভব হবে।’

নির্বাচনী আচরণবিধি সম্পর্কে তিনি বলেন, আমরা ঢাকার বা ঢাকার বাইরে পোস্টার দেখেছি। কিন্ত আমরা সুস্পষ্টভাবে বলেছি যে এভাবে পোস্টার লাগানো আমরা এলাও করবো না। তাই যারা পোস্টার লাগিয়েছেন, সরিয়ে ফেলবেন। আচরণবিধি যেহেতু প্রকাশিত হয় গেছে আর কেউ সেটা ভঙ্গ করবেন না।

আচরণবিধির যে কোনো নিয়ম ভঙ্গের ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যেখানেই নিয়মের ব্যত্যয় হবে, তফসিল ঘোষণা হবার পর আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো।’

এ সময় তিনি গণভোটের প্রসঙ্গ তুলে ধরে বলেন, এখন তো বিষয়টি খুবই আলোচনায় আছে। তবে আমরা এখনও অফিশিয়ালি কিছু জানি না।

তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এর অপব্যবহার করে গুজব ছড়ানো – এরকম অনেক বিষয়ই আমাদের কাছে নতুন। আমরা দেশের বাইরে ভোট কিভাবে নেয়া যায়, ইলেকশনের সাথে যারা জড়িত থাকবেন তাদের ভোটের ব্যবস্থা, সরকারি চাকরিজীবী যারা ইলেকশনের দিন অন্যখানে দায়িত্বে থাকবেন তারা কিভাবে ভোট দিতে পারবেন বা রিটার্নিং অফিসাররা কিভাবে ভোট দিতে পারবেন এসব ব্যবস্থা করার চিন্তা করছি। এরকম আরো অনেক একেবারে নতুন বিষয় এবার চলে এসেছে। এ কারণে সাধারণ ইলেকশনের তুলনায় এবার আমাদের ওপর দায় দায়িত্ব বেশি। তাই আপনাদের সহযোগিতাও আমাদের অনেক বেশি প্রয়োজন।

সিইসি নাসির উদ্দিন আরো বলেন, আমাদের কাছে সকল রাজনৈতিক দল সমান। আমরা সকলকে গুরুত্ব দিয়ে দেখতে চাই। আমরা মনে করব যে যারা আমাদের কাছে রেজিস্ট্রেশন পেয়েছেন, সকল রেজিস্টার্ড দল আমাদের কাছে সমান। সুতরাং উনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমরা শুনবো এবং তা গ্রহণযোগ্য হলে আমাদের জন্য অনেক উপকার হবে।

পরিশেষে রাজনৈতিক দলগুলোর উদ্দেেশ্যে সিইসি বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে আমরা আপনাদের সাথে পেতে চাই। এবারের নির্বাচনটি অন্যান্য নির্বাচনের থেকে একেবারেই ভিন্ন। এক্ষেত্রে আমরা আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার – ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো সানাউল্লাহ (অব:), তাহমিদা আহমেদ ও মো আনোয়ারুল ইসলাম সরকার, সিনিয়র সচিব আখতার আহমেদসহ আরো অনেকে।

আজকের আলোচনায় সকালের বৈঠকে অংশ নেয়া ছয়টি দল হলো – লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

উল্লেখ্য, আজ দুপুর দুইটা থেকে আরো ছয়টি রাজনৈতিক দল – বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম এর প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...