শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

আব্দুল হাকিম হত্যা রহস্য উদ্ঘাটন ও অপরাধী গ্রেপ্তারে প্রশংসা

চট্টগ্রাম জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অভিনন্দন

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও রাউজান-রাঙ্গুনিয়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী দ্রুততম সময়ে বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. আব্দুল হাকিম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চট্টগ্রাম জেলা পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ ও র্যাবসহ সংশ্লিষ্ট সকল বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় হাকিম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তার সম্ভব হয়েছে। তাদের এই পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, গত ২০২৪ সালের নভেম্বরে রাউজান উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের বরাবর একটি চিঠি প্রেরণ করেছিলাম। দেরিতে হলেও এখন যে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়েছে, তার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজান অঞ্চলে অতীতের সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। তিনি আশা প্রকাশ করেন যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ও পরে রাউজান উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

এই বিভাগের সব খবর

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর দিয়ে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। আজ বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত ৩৮তম...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...