শুক্রবার, ১৯ জুন ২০২৬

জলাবদ্ধতা কমানোর স্বীকৃতি পেলেন মেয়র ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জলাবদ্ধতা নিরসনে বিশেষ অবদান রাখায় লন্ডনে সফররত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে “লেটার অফ অ্যাপ্রিসিয়েশন” প্রদান করেছে চট্টগ্রাম সমিতি লন্ডন।

রবিবার (৯ নভেম্বর) যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত চাটগা হাউজে অনুষ্ঠিত এক বৈঠকে মাত্র ১ বছরে চট্টগ্রাম নগরীর ৩০ বছরের দীর্ঘ জলাবদ্ধতা নিরসনে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়।

এসময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ছিল জলাবদ্ধতা। দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি জলাবদ্ধতা নিরসনকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। মাত্র এক বছরের মধ্যে চট্টগ্রাম নগরের ৩০ বছরের পুরনো এ সমস্যা অর্ধেকে নামিয়ে আনতে পেরেছি। খননের বাহিরে থাকা নগরীর ২১টি খাল সংস্কারের মাধ্যমে জলপ্রবাহ স্বাভাবিক করতে পারলে এবং নিয়মিত খাল-নালা পরিষ্কার করার জন্য যন্ত্রপাতি সংগ্রহ করতে পারলে চট্টগ্রামকে স্থায়ীভাবে জলাবদ্ধতা মুক্ত করা সম্ভব হবে। এ লক্ষ্য বাস্তবায়নে আমি সব সংস্থাকে নিয়ে কাজ করছি। চট্টগ্রাম সমিতি লন্ডনের পক্ষ থেকে পাওয়া এই “লেটার অফ অ্যাপ্রিসিয়েশন” আমার একার নয়, এটি পুরো চট্টগ্রামবাসীর স্বীকৃতি।

আমি বিশ্বাস করি, নগর উন্নয়ন কেবল ড্রেন নির্মাণ বা সড়ক সংস্কারে সীমাবদ্ধ নয়। আমাদের সমাজে নিরাশ্রয় ও অসহায় প্রবীণ নাগরিকদের জন্য একটি আধুনিক বৃদ্ধাশ্রম ও বিনামূল্যে চিকিৎসা সেবা এখন সময়ের দাবি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় আমরা বহু শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিচালনা করছি, কিন্তু প্রবীণদের জন্য এখনো কোনো নিবেদিত আশ্রয়কেন্দ্র নেই—এটি একটি শূন্যতা, যা আমাদেরই পূরণ করতে হবে।

মেয়রের এই আহ্বানে চট্টগ্রাম সমিতি লন্ডন এ বিষয়ে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে। তারই প্রেক্ষিতে মেয়র ডা. শাহাদাত হোসেন জমি প্রদানের প্রতিশ্রুতি দেন। সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সমিতি লন্ডনের যৌথ উদ্যোগে একটি আধুনিক বৃদ্ধাশ্রম ও হেলথ কেয়ার সেন্টার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ প্রকল্প বাস্তবায়নের জন্য চট্টগ্রাম সমিতি লন্ডন ফান্ড রেইজের প্রতিশ্রুতি দেয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি লন্ডনের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মৌসুমি আফরিন চৌধুরী জয়া সহ সমিতির নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...