রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশকে মুক্ত করতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, কেউ কেউ রাস্তায় নেমে নিজেদের সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিতে চায়। নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যারা এমনটি করছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশকে মুক্ত করতে হবে।

তিনি বলেন, যাদের বলার কথা নয়, তারাও কথা বলছে। ঐকমত্যের কথা বলে ১৪ মাস পর সনদ হলো। এখন তারা ভিন্ন কথা বলছে। তাদের এখতিয়ার নাই। যাদের যে কথা বলার এখতিয়ার নেই, তারা অসাংবিধানিক, বে-আইনি কাজ করছে। শেখ হাসিনা যেমন সংবিধান, আইন মানতেন না, এখনও কিছু রাজনৈতিক দল সেই পথেই হাঁটছে।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম’ আখ্যা দিয়ে তিনি বলেন, বাংলাদেশকে হাসিনামুক্ত করলেই হবে না, গণতন্ত্রও ফিরিয়ে আনতে হবে, বাঁচিয়ে আনতে হবে।

তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত মাঠে থাকতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে করণীয় পরিকল্পনা তুলে ধরে আমীর খসরু বলেন, ক্ষমতায় এলে বিএনপি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে, সবার জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে আশা প্রকাশ করে আমীর খসরু বলেন, বাংলাদেশ ভবিষ্যতে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। বিএনপি ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

দলের কঠিন সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এই কঠিন সময়ে তিনি বিএনপিকে এগিয়ে নিতে কাজ করছেন। এখন তৃণমূল নেতাকর্মীদেরও সক্রিয় হতে হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সভা

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫–২০২৬ মেয়াদের পঞ্চম গভর্নিং বডির সভা গতকাল নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। সভায়...

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

এ পর্যন্ত ৮৭টি হজ ফ্লাইটের মাধ্যমে ৩৪ হাজার ৯৪১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল...

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা হত্যার দ্রুত বিচার চান তার পরিবার

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে গিয়ে নিহত মাদারীপুরের মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ড-এর দ্রুত বিচার চান তার পরিবার ও এলাকাবাসী । সরেজমিনে বৃষ্টির গ্রামের বাড়িতে গিয়ে...

সর্বশেষ

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সভা

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫–২০২৬ মেয়াদের পঞ্চম গভর্নিং বডির সভা...

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

এ পর্যন্ত ৮৭টি হজ ফ্লাইটের মাধ্যমে ৩৪ হাজার ৯৪১...

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা হত্যার দ্রুত বিচার চান তার পরিবার

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে গিয়ে নিহত মাদারীপুরের মেধাবী শিক্ষার্থী নাহিদা...

এক অসহায় পরিবারের ৪৫ বছরের ভোগদখলীয় জমি জবর দখলে নিতে হামলা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় এক...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবকের মরদেহ নিয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক ২ ঘন্টা অবরোধ

চট্টগ্রামের রাউজানে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূর্বৃত্তের...

৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল : কর্মকর্তা

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী...