রবিবার, ১৪ জুন ২০২৬

সন্দ্বীপে বিএনপি নেতা এডভোকেট আবু তাহেরের সমর্থনে গণসংযোগ ও পথসভা

 বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহেরের সমর্থনে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৪টায় উপজেলার প্রাণকেন্দ্র এনাম নাহার মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সারিকাইত ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী হানিফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা আনিস আকতার টিটু। পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব কবির চেয়ারম্যান, সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন কমিশনার ও মাহবুবুল আলম শিমুল , উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম ও আসিফ আকতার, গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কালাপানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বাহার, হারামিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মগধরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুদ্দীন মেম্বার ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, হরিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউছুপ মেম্বার ও সাধারণ সম্পাদক ইসমাইল মেম্বার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান মামুন ও সাধারণ সম্পাদক সফিকুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতা–কর্মীরা ঐক্যবদ্ধ। এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী এডভোকেট আবু তাহেরকে বিজয়ী করার আহ্বান জানান।

এই বিভাগের সব খবর

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

সর্বশেষ

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...