শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আগ্রাবাদ ও হালিশহর বিদ্যুৎ বিতরণ বিভাগে দুদকের অভিযান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রকিউরমেন্ট আইন অমান্য করে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের আওতাধীন নগরীর বিক্রয় ও বিতরণ বিভাগ আগ্রাবাদ ও হালিশহর দপ্তরে অভিযান চালিয়েছে দুদক।

প্রতিষ্ঠান তিনটি হচ্ছে- পিএসডিসি ইউইসিসি এসি জেবি, পিএসডিসি ইউইসিসি জেবি ও মেসার্স সোহেল ইনকর্পোরেশন। আজ রবিবার দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক সায়েদ আলনের নেতৃত্বে দুদকের একটি টিম অভিযানটি পরিচালনা করেন।

এ সময় দপ্তরে সংরক্ষিত রেকর্ডপত্র সংগ্রহ এবং পর্যালোচনা করা হয়। পাশাপাশি কতৃপক্ষের বক্তব্যও গ্রহণ করা হয়। এছাড়া দরপত্রে অংশগ্রহণকারী প্রত্যেকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্র সংক্রান্ত রেকর্ডপত্র খতিয়ে দেখা হয়েছে।

টার্নওভার, ক্রেডিট লাইন, কাজের অভিজ্ঞতার সনদ, সাপ্লাই ওয়ার্কস, কোয়ালিটি কন্ট্রোল সনদ, ম্যানুফ্যাকচারার অথরাইজেশন লেটার, ই-জিপিতে কালো তালিকাভুক্তি ইত্যাদির সঠিকতা যাচাই সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করা হয়েছে।

দুদক কর্মককর্তা সায়েদ আলম দৈনিক আজাদীকে বলেন, অভিযোগের প্রেক্ষিতে আরো রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।

এই বিভাগের সব খবর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমুদ্রের...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৫শে সেপ্টেম্বর ২০২৬। এই উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি...

সর্বশেষ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায়...

সাংবাদিকএম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী ২৫শে সেপ্টেম্বর শুক্রবার

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ্ব এম এ...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...