রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিকভাবে রোগের অবস্থান ও প্রকৃতি শনাক্ত করা। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ইমেজিং প্রযুক্তি এই নির্ভুলতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। যথাযথ রিপোর্ট ও বিশ্লেষণ চিকিৎসককে সঠিক চিকিৎসা পরিকল্পনা নির্ধারণে সহায়তা করছে, যা রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আজ শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশ্ব রেডিওলজি ও রেডিওগ্রাফি দিবসের আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেন।

রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে আপ্যায়ন পর্ব, বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইমেজিং প্রযুক্তি এখন শুধু পরীক্ষা নয়, এটি চিকিৎসার অবিচ্ছেদ্য অংশ। এমআরআই, সিটি স্ক্যান, আলট্রাসাউন্ড বা ডিজিটাল এক্স-রের নির্ভুল রিপোর্ট চিকিৎসকদের জন্য হয়ে উঠছে নির্ভরযোগ্য পথনির্দেশক।

তারা আরো বলেন, দেশের সরকারি ও বেসরকারি অনেক হাসপাতালে এখনো উন্নত ইমেজিং যন্ত্রপাতির অভাব রয়েছে। ফলে, অনেক ক্ষেত্রেই রোগ নির্ণয়ে বিলম্ব হচ্ছে। প্রতিটি হাসপাতালে হালনাগাদ প্রযুক্তি সংযোজন ও রেডিওগ্রাফারদের নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।

চমেক হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. কাজি মো. আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন।

আলোচনা সভায় প্রফেসর ডা. আনিসুল মাওলা, প্রখ্যাত রেডিওলজিস্ট ডা. এহসান সোবহান চৌধুরী (ডিরেক্টর, শেভরন), ডা. দিদারুল আলমসহ খ্যাতনামা রেডিওলজিস্টরা অংশগ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...