বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আজিমপুর ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

 সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

উপকূলীয় এলাকা সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাজা মিয়ার বাড়িতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর বিকাল ৩টায় এসডিআই ও কোস্ট ফাউন্ডেশনের পার্টনারশিপে পরিচালিত ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড রেজিলিয়েন্স (CCR) প্রজেক্টের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি মোবিলাইজার বাদল রায় স্বাধীন।

বৈঠকে নারী, পুরুষ ও কিশোর-কিশোরীসহ মোট ৩০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। তারা নিজেদের বাস্তব অভিজ্ঞতার আলোকে নারী নির্যাতনের বিভিন্ন ধরন, কারণ ও তা প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাল্যবিবাহের সামাজিক ও মানসিক ক্ষতি, এর মূল কারণ, প্রতিকার এবং সমাজে সচেতনতা তৈরির কৌশল নিয়েও মতবিনিময় করেন। আলোচক বাদল রায় স্বাধীন বলেন, “নারী ও শিশু নির্যাতন কিংবা বাল্যবিবাহ রোধে সবচেয়ে বড় শক্তি হলো আমাদের সচেতনতা। প্রত্যেকে যদি নিজ পরিবার ও আশপাশে সচেতনতা তৈরি করতে পারেন, তাহলে সমাজ থেকে এসব অনাচার দূর করা সম্ভব।” তিনি আরও বলেন,“জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকার দরিদ্র জনগোষ্ঠী ঝুঁকির মুখে পড়ছে। ফলে পরিবারগুলো অর্থনৈতিক চাপে পড়ে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিচ্ছে। এই প্রবণতা রোধে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

বৈঠকের অংশগ্রহণকারীরা নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের নেওয়া উদ্যোগ, যেমন — জাতীয় হেল্পলাইন ১০৯, আইনি সহায়তা কেন্দ্র ও স্থানীয় প্রশাসনের ভূমিকা সম্পর্কেও অবহিত হন। শেষে উপস্থিত সবাই প্রতিজ্ঞা করেন — নিজেদের পরিবার ও সমাজে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করবেন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...