বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

আমাকে কেউ নির্বাচন থেকে বাদ দিতে পারবে না -গিয়াস কাদের চৌধুরী

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, এই দেশের মানুষের সাথে আমার রক্ত মিশে গেছে, আমাকে কেউ ভোট থেকে বাদ দিতে পারবে না। যতক্ষণ আপনাদের রক্তের আমার পরিবারের রক্ত মিশে আছে আপনাদের কেউ বঞ্চিত করতে পারবে না। আমরা আছি, আমরা থাকব, ইনশাআল্লাহ। ৭ নভেম্বর (শুক্রবার) বিকালে রাউজান সরকারি কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অংগসংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রাউজানে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড যেকোনো কিছুই বিনিময়ে বন্ধ করতে হবে। আমার পেছনে, আশেপাশে দাঁড়িয়ে অনেকেই ছবি তোলে। যারা ছবি তোলে তারা কি মসজিদের ইমাম সাহেব হয়ে গেছে নাকি? এসব ছবি নিয়ে আমাকে বেচতে বেচতে সর্বনাশ করে ফেলছে। উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ ও ছাত্রদল নেতা আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির প্রবীন নেতা আবু জাফর চৌধুরী, মো. হাবিবুল্লাহ মাস্টার, কিউসি গ্রুপের জেনারেল ম্যানেজার ইকবাল হাছান, উপজেলা বিএনপির নেতা মোসলেহ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম টিপু, পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, এস. এম রেজাউল রহিম আজম, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামশুল হক বাবু, পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, হলদিয়া ইউনিয়নের সাবেক সভাপতি এস. এম. কামাল উদ্দিন, হারুনর রশীদ বাবুল, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম জিকু, যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তৌহিদুল আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরাম মিয়া, মো. আলী সুমন, পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল, মো. রেওয়াজ, জাহাঙ্গীর আলম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাৎ মির্জা, বিএনপি নেতা মানিক হোসেন চৌধুরী, উত্তর জেলা ছাত্রদল নেতা তসলিম উদ্দিন ইমন, সাইফুল আজম ছোটন, হাছান বাহাদুর, জাহেদুল ইসলামসহ আরো অনেকেই। এছাড়াও সভায় জেলা, উপজেলা, পৌরসভার বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বেলা ২ টা হতে উপজেলার উত্তরের হলদিয়া ও দক্ষিণের পাহাড়তলীসহ ১৪ ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ড হলে দলীয় নেতাকর্মীরা প্লেকার্ড, ব্যানার ও ধানের শীষের গুচ্ছসহকারে মিছিল নিয়ে কলেজ মাঠে উপস্থিত হয়। আয়োজকদের মতে সমাবেশে ২০ হাজারের অধিক দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন। সমাবেশে বক্তাদের দাবী, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী যেন আগামী নির্বাচনে অংশ নেন।

এই বিভাগের সব খবর

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পাঁচ...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গতরাতে এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভূরাজনৈতিক অস্থিরতা, সরবরাহ চেইনের সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রফতানি বহুমুখীকরণ, উৎপাদনশীল...

সর্বশেষ

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের

ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের...

কক্সবাজার সীমান্তে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২

জেলার টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪...

চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময়...