শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সন্দ্বীপ বিএনপির পক্ষ হতে মিল্টন ভুইয়াকে এমপি প্রার্থী ঘোষণার দাবিতে নারী সমাজের বিশাল সমাবেশ

বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে এখনো কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। তবে এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যেই বিভিন্ন কর্মসূচি পালন করে নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করছেন। এরই মধ্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে এমপি প্রার্থী করার দাবিতে এক ব্যতিক্রমী ও নজিরবিহীন নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে সন্দ্বীপের নারী সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রথম মহিলা সমাবেশটি অনুষ্ঠিত হয় সন্দ্বীপের কৌশিক আহমেদ প্যালেস মাঠে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নারী সমাবেশস্থলে ভিড় জমান, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। আয়োজকরা জানান, সন্দ্বীপের নারীরা সাধারণত ঘরের বাইরে বড় কোনো রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেন না। কিন্তু মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে এমপি প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকেই তারা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে যোগ দেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও নারীর রাজনৈতিক অংশগ্রহণ জোরদারের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি কুলসুমা বেগম খেলনা মেম্বার। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহরিয়ার সজীব এবং সাবেক ছাত্রদল নেতা মিজান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মগধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাউছার আহম্মেদ, সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাইনউদ্দীন ও সাইফুর রহমান শামীম, মোঃ মিজানুর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক পৌরসভা ছাত্রদল, পৌরসভার সাবেক কাউন্সিলর রুজিনা বেগম,উপজেলা মহিলা নেত্রী তফুরা এবং পৌর যুবদল নেতা কৌশিক, সলিমুল্লাহ ফুলমিয়া, ডালিমসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ।

নারী বক্তারা বলেন,“চট্টগ্রামের অন্যান্য আসনে বিএনপি ইতোমধ্যে মনোনয়ন ঘোষণা করেছে, কিন্তু চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে এখনো করেনি। আমরা চাই মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাইকেই এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হোক।” তারা আরও বলেন, “মিল্টন ভাই দীর্ঘদিন ধরে সন্দ্বীপের নারীদের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পাশে আছেন। বিশেষ করে নারী শিক্ষার প্রসার ও কর্মসংস্থানে তাঁর অবদান প্রশংসনীয়।” নারীরা দলীয় হাইকমান্ডের প্রতি আহ্বান জানান, “চট্টগ্রাম-৩ আসনে যেন দ্রুত মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।” স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিশাল নারী সমাবেশ সন্দ্বীপে নারীর রাজনৈতিক সম্পৃক্ততার নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা আসন্ন জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং আমাদের নেতা তারেক...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অসাম্প্রদায়িক কথাটা বিশ্বাস করি না। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান-কারো বেশি নয়, কারো...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...

জঙ্গল সলিমপুরের ‘নলা কাশেম’ অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে মো....