শনিবার, ১৩ জুন ২০২৬

বান্দরবানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তারা।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের এস এ পরিবহনের অফিসে অভিযান চালিয়ে ৫ হাজার ৭৬০ প্যাকেট রূপালী ব্র্যান্ডের বিড়ি জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের বান্দরবান বিভাগের সহকারী কমিশনার মো. আব্দুস ছামাদ। এ সময় উপস্থিত ছিলেন রাজস্ব কর্মকর্তা নুর মোহাম্মদ, মাহবুবুর রহমান রশিদ, মুজিবুর রহমানসহ অন্যান্যরা।

কাস্টমস কর্মকর্তারা জানান, যশোর থেকে রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল ব্যবহার করে এই বিড়ি বান্দরবানে পাঠানো হয়েছিল। বিড়ি প্রেররকে শনাক্ত করা যায়নি। তবে এস এ পরিবহন কাউন্টারের ম্যানেজার মো. ওমর ফারুক জব্দকৃত বিড়িগুলো কাস্টমস কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেন।

সহকারী কমিশনার আব্দুস ছামাদ বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নকল ব্যান্ডরোল ব্যবহার করে তামাকজাত পণ্য পরিবহন ও বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ।

তিনি আরও জানান, ভ্যাট আইন ২০১২ অনুযায়ী সিগারেট বা বিড়ির প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল না থাকলে লঙ্ঘনকারীর সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড অথবা ২ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...