বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ নতুন তিন দল: ইসি সচিব

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

অন্য দুটি দল হলো- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।

জাতীয় নাগরিক পার্টিকে ‘শাপলা কলি’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্ক্সবাদী) ‘কাঁচি’ এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক বরাদ্দ করে পৃথকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এনসিপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ঠিকানা : রূপায়ণ ট্রেড সেন্টার (২য় তলা), ১১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামোটর, ঢাকা-১২০৫ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন নির্বাচন কমিশনে দরখাস্ত পেশ করেছেন। তাদের প্রার্থিত প্রতীক ‘শাপলা কলি’।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলাদিসহ কারণ উল্লেখপূর্বক আগামী ১২ নভেম্বরের মধ্যে লিখিতভাবে নিম্নস্বাক্ষরকারীর নিকট জানাতে অনুরোধ করা হলো।

এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ বলেন, কমিশন মনে করেছে এই তিনটি দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার যোগ্য। তাদের বিষয়ে আগামীকাল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দাবি-আপত্তির সময়সীমা ১২ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং দাবি-আপত্তি নিষ্পত্তির পর নিবন্ধনের সনদ দেওয়া হবে।

ইসি সূত্রে জানা গেছে, নিবন্ধনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ১৪৩টি দল আবেদন করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২২টি দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত পাঠানো হয়।

তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধনের জন্য নির্বাচিত করে নির্বাচন কমিশন।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী পানি শোধনাগারের তৃতীয় প্রকল্প’ বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ‘কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-৩’ নামের এ...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় হচ্ছে চট্টগ্রাম ওয়াসার তৃতীয় পানি শোধনাগার, দৈনিক উৎপাদন ১০ কোটি লিটার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর তীরবর্তী সরফভাটা এলাকায় ‘কর্ণফুলী...

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের...

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন আবারও পেছাল

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে...

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে...