রবিবার, ১৪ জুন ২০২৬

লামায় জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট’র উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট’র এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবধর্ণা দেয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধণায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানাজামা লুসাই। ইনস্টিটিউট’র পরিচালক উ. নন্দ মালা ভিক্ষুর সভাপতিত্বে ও শিক্ষক মুজিবুর রহমান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী আবুল মনছুর ও সদস্য মো. সাইফুল ইসলাম রিমন, সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষক আবুল তালেব, অংথিং রাখাইন ও আবু হানিফ, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ, ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার, মানবাধিকার কর্মী এম রহুল আমিন, ইনস্টিটিউট’র জমি দাতা মাহাবুবুর রহমান বিশেষ অতিথি ছিলেন।

এ সময় শিক্ষার্থীদের শ্রেণী কক্ষ সংকট নিরসনে জেলা পরিষদের পক্ষ থেকে তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণের আশ্বাস প্রদানের পাশাপাশি উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানাজামা লুসাই। গেল এসএসসি পরীক্ষায় জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ২৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৩ জন উত্তীর্ণ হন বলে জানান সুপারিনটেনডেন্ট মংছা মার্মা।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...