সোমবার, ১৫ জুন ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষে বিএনপি: আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোটের বিষয়ে বিএনপির অবস্থান একেবারেই স্পষ্ট- জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হতে হবে। এ বিষয়ে কোনো বিভ্রান্তি বা নতুন করে আলোচনার সুযোগ নেই।

আজ মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের গণভোট আয়োজন সম্ভব নয়। বিএনপি শুরু থেকেই বলছে- গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হতে হবে। আমাদের এই অবস্থান পরিবর্তনের কোনো প্রশ্নই ওঠে না। আলোচনার সুযোগ নেই, কারণ এটি দলীয় ঐকমত্যের সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে কার্যকর ও স্বাধীনভাবে পরিচালনা করার উপায় এবং দলীয় নির্বাচনী প্রস্তুতি নিয়ে আমরা ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেছি। নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়েছে।’

বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়েও আলোচনা হয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘জনগণের দীর্ঘদিনের দাবি- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। নির্বাচন কমিশনকে কার্যকরভাবে পরিচালনা করতে হলে এই ধারণাটিই সময়োপযোগী।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, একটি কার্যকর ও নিরপেক্ষ সরকার ব্যবস্থা ছাড়া অবাধ নির্বাচন সম্ভব নয়। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা এখন একেবারেই পরিষ্কার- তিনি খুব অল্প সময়ের মধ্যেই দেশে ফিরবেন। দলের নেতৃত্ব আরও শক্তিশালী করতে এবং চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি অংশ নিতে তিনি প্রস্তুত রয়েছেন।’

বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য ছাড়াও দলের নীতিনির্ধারক নেতারা উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে রাজনৈতিক বিষয়ক কর্মকর্তারাও বৈঠকে যোগ দেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...