বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইমার্জেন্সি কেয়ার কোর্স সম্পন্ন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও প্ল্যানেটারী হেলথ একাডেমিয়া’র যৌথ উদ্যোগে ২ দিন ব্যাপী এবিসিডিই অব ইমার্জেন্সি কেয়ার কোর্স চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনস্টিটিউটে গতকাল অনুষ্ঠিত হয়। ২ দিন ব্যাপী এই কর্মশালার সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজ বিশ্ব স্ট্রোক দিবস। সকাল থেকে স্ট্রোক দিবস উপলক্ষে অনেকগুলো প্রোগ্রামে আমি অংশ গ্রহণ করেছি। স্ট্রোক রোগীদের জন্য ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালাটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ইমার্জেন্সি চিকিৎসকগণ তাদের চিকিৎসা সেবা ও জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে পারবেন। এর মাধ্যমে আমাদের নবীন চিকিৎসকগণ তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকনোলজিতে আরো সমৃদ্ধ হতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এটি ইমার্জেন্সি রোগীদের জরুরি চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আমাদের ইমার্জেন্সি ডাক্তারদের আরো যোগ্য হিসেবে গড়ে তুলবে।
প্রধান অতিথি আরো বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের এই ক্যান্সার ইনষ্টিটিউটটি চট্টগ্রামবাসীর জন্য একটি বিশাল সম্পদ। চট্টগ্রামের ক্যান্সার রোগীরা এখন স্বল্প খরচে চট্টগ্রামে বসেই ক্যান্সারের রেডিওথেরাপিসহ সব চিকিৎসা পাচ্ছেন। আগে এই রোগীগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে ঢাকায় চলে যেতে হতো। এই ক্যান্সার ইনষ্টিটিউটটি চালু হওয়ার পর ক্যান্সার রোগীদের এখন আর ঢাকা যাওয়ার প্রয়োজন হয় না। তিনি এজন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং ক্যান্সার ইনষ্টিটিউটের সাথে সংশ্লিষ্ট টিমের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ডা. এ কে এম ফজলুল হক, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানভীর, মোহাম্মদ আবুল হাশেম, দাতা সদস্য ইঞ্জি. মো. জাবেদ আবছার চৌধুরী, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, উপ–পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, ক্যান্সার ইনষ্টিটিউটের পরিচালক ও বিভাগীয় প্রধান ডা. শেফাতুজ্জাহান প্রমুখ। ২ দিন ব্যাপী এই কর্মশালায় কোর্স কো অর্ডিনেটর হিসেবে ছিলেন ডা. রাইক রিদওয়ান, মোস্তাক চৌধুরী ও ডা. এ জেড এম আহসান উল্লাহ।
কর্মশালায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ চট্টগ্রামের বিভিন্ন মেডিকেল কলেজের ইমার্জেন্সি ও আইসিইউতে কর্মরত ৫০ জন চিকিৎসক অংশ গ্রহণ করেন। প্রধান অতিথি অংশগ্রহণকারী চিকিৎসকদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা. মো. মাহাদী হাসান।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...