রবিবার, ১৪ জুন ২০২৬

লামায় নানা আয়োজনে অনুষ্ঠিত হলো কৃষক মাঠ দিবস

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

জলবায়ু সহনশীল, টেকসই কৃষি পন্য উৎপাদন ও কৃষকদের আধুনিক চাষাবাদে আগ্রহী করতে বান্দরবান জেলার লামা উপজেলায় অনুষ্ঠিত হলো ‘কৃষক মাঠ দিবস’। বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন’র (গ্রাউস) ‘অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীলতা জীবিকার জন্য সহায়তা’ প্রকল্পের আওতায় ২১টি কৃষক মাঠ স্কুলের মধ্যে খৃজ্জানুনা পাড়া ও সাফমারাঝিরি পাড়া উপকারভোগী কৃষকদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি সাপমারাঝিরি পাড়া কৃষক মাঠ স্কুলে ৩৩জন কৃষককে নিয়ে অনুষ্ঠিত দিবসে প্রধান অতিথি ছিলেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা গোপন কান্তি চৌধুরী। এতে গজালিয়া ইউনিয়ন পরিষদ সদস্য প্রিতমা ত্রিপুরা ও পাড়ার সর্দার ইসহাক মিয়া বিশেষ অতিথি ছিলেন।

দিবসে উপস্থিত ছিলেন প্রকল্পের অর্গানাইজার উখিংমে মার্মা, সিএম সাইনুমে ও মংয়ইসাই সহ মাঠ সহায়ক হ্লাচচিং প্রমুখ। এ সময় কৃষকরা কালেকশন পয়েন্ট, ভার্মি কম্পোষ্ট, মাদা বেত, মুরগী হাজল, খামার জাত সার, আই সিএম, ছাগলের বাসস্থান, মাছ চাষ পদ্ধতি ও গরু মোটাতাজাকরণ স্টল সহ বেশ কয়েকটি স্টল প্রদর্শন করেন। এর মধ্যে সেরা ৫ স্টল কৃষককে পুরস্কৃতের মাধ্যমে উৎসাহিত করা হয় বলে জানান, প্রকল্পের অর্গানাইজার উখিংমে মার্মা। তিনি বলেন, ধাপে ধাপে অন্য কৃষক মাঠ স্কুলেও দিবস পালন করা হবে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...