রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটিতে বন্যপ্রাণীর আক্রমনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক প্রদান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার লংগদু উপজেলার ভাসন্যা আদমে বন্যপ্রাণীর আক্রমণে নিহত ও    আক্রান্তদের ক্ষতিপুরণের চেক প্রদান করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে আজ বুধবার দুপুরে লংগদু উপজেলার ভাসন্যা আদম ইউনিয়নে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহ, জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি কর্মকর্তা ডা. মো. মঈনুল ইসলাম চৌধুরী, জেলা ভেটেরিনারি সার্জন ডা. দেবরাজ চাকমা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সমাপন চাকমা, কাচালং মুখ বন শুল্ক ও পরীক্ষণ ফারির স্টেশন কর্মকর্তা মতিউর রহমান, ভাসন্যা আদম ইউপি চেয়ারম্যান হযরত আলী প্রমুখ।

এ সময় সভাপতি বলেন, বন্য প্রাণীর আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আবেদন পাওয়ার পর খুব দ্রুততার সহিত আমরা তাদের ক্ষতিপুরনের চেক হস্তান্তর করার চেষ্টা করি। তাছাড়া হাতি এবং মানুষের দ্বন্দ্ব নিরসনে বন বিভাগ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি হাতির অভয়ারণ্য রক্ষার্থে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।

হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের সদস্যদের মাঝে সর্বমোট ৭ লাখ ৫৮ হাজার টাকা প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...