বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রাউজানে কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে বয়লার মুরগির বাচ্চাবাহী কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাজিম উদ্দিন (৪৪) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের দলইনগর এলাকার আতুরনীর ঘাটা নামক স্থানে আবদুল অদুদ চৌধুরী সড়কে ঘটে। নিহত নাজিম উদ্দিন উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রমজান আলী তালুকদার বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে। তিনি চার কন্যা সন্তানের জনক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরী থেকে ফটিকছড়ির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে নোয়াজিষপুর নতুন বাজার থেকে গহিরা চৌমুহনীর দিকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং কাভার্ড ভ্যানটি ধানক্ষেতে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নাজিম উদ্দিন নিহত হন। আহত তিনজনের মধ্যে চালক ধনা মিয়া, এক নারী ও এক শিশু রয়েছেন। তাঁদের স্থানীয়রা উদ্ধার করে গহিরা জে.কে. মেমোরিয়াল হাসপাতালে নিলে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাউজান থানা পুলিশ কাভার্ড ভ্যানচালক ভোলা জেলার মৃত আবদুল হাকিমের ছেলে আমির হোসেন (৬০) এবং সুপারভাইজর মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মৃত কামাল হোসেনের ছেলে মো. ফারুক (২৮)কে আটক করেছে। চিকদাইর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদাচ্ছের হায়দার বলেন, নিহত নাজিম উদ্দিন অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। চট্টগ্রাম নগরী থেকে কাঁচা মরিচ ও ধনিয়া পাতা এনে স্থানীয় বাজারে বিক্রি করতেন তিনি। তাঁর চার কন্যা সন্তানের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...