রবিবার, ১৪ জুন ২০২৬

রাউজানের পাহাড়তলীতে গাউসুল আজম জিলানী কনফারেন্স অনুষ্ঠিত

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে মানবতামূলক তরিক্বত ভিত্তিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে গাউসুল আজম জিলানী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া পরিজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংগঠনটির স্থানীয় শাখার ব্যবস্থাপনায় খতমে কোরআন, খতমে গাউসিয়া আলীয়া, মহিলা দাওয়াতে খায়ের, মিলাদ-মাহফিল, জিকির মোস্তফা(দ.), সংবর্ধনা, তবররক বিতরণসহ নানান কর্মসূচীর মধ্যদিয়ে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি ফতেপুর সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন রাহনুমায়ে শরীয়ত, পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌল্লাহ্ (মা.জি.আ.)। সংগঠনটির স্থানীয় শাখার সভাপতি সাংবাদিক নাছির উদ্দীন রকির সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর সেরা তরুণ করদাতা পদক ও সিআইপি পদকে ভূষিত বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী ও সমাজ হিতৈষী সিআইপি শেখ নবী।

এতে আলোচক ছিলেন আনজুমান রিচার্স সেন্টারের পরিচালক মাওলানা মুহাম্মদ আবুল হাশেম কাদেরী, মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন আল কাদেরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির পাহাড়তলী ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি আব্দুল মাবুদ খান ও মাওলানা সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন হাজী মুহাম্মদ মমতাজ মিয়া, মো. নুর কোম্পানি, আসলাম উদ্দিন তালুকদারসহ সংগঠনটির উপজেলা, ইউনিয়ন ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ। মাহফিলে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবররক বিতরণ করা হয়।

এরপূর্বে সকালে ৮শতাধিক ধর্মপ্রাণ নারীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় গাউসিয়া কমিটির প্রশিক্ষণভিত্তিক কর্মশালা দাওয়াতে খায়ের। যেখানে ইসলামের গুরুত্বপূর্ণ মাসআলা-মাসায়েল, তাসাউফ ও ফাযায়েল শিক্ষা দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...