শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

সিরামিকের কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ডুবেছে লাইটারেজ জাহাজ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিরামিক তৈরির কাঁচামাল ‘বল ক্লে’ বহনকারী একটি লাইটারেজ জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে নেভাল একাডেমি সংলগ্ন পতেঙ্গা বিচের অদূরে ‘এমভি জায়ান’ নামের জাহাজটির তলা ফেটে পানি প্রবেশ করলে সেটি ডুবে যায়।

শনিবার (১৮ অক্টোবর) বন্দর সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজে থাকা নাবিকসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, জাহাজটি বহির্নোঙর থেকে ১ হাজার ২০০ টন ‘বল ক্লে’ নিয়ে কর্ণফুলী নদীর দিকে যাচ্ছিলো। ডুবে যাওয়ার ঘটনায় বন্দরের জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

জাহাজটির মালিক কোম্পানি সি ওয়ার্ল্ড শিপিং লিমিটেড। কোম্পানির অপারেশনাল এক্সিকিউটিভ মোহাম্মদ খলিল জানান, ‘বল ক্লে নিয়ে ফেরার সময় নেভাল বিচের কাছে ধাক্কা খেয়ে জাহাজের তলা ফেটে যায় এবং হ্যাজে পানি প্রবেশ করে আস্তে-আস্তে ডুবে যায়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটির প্রায় ৯০ শতাংশ ডুবে গেছে। মালিকপক্ষকে দ্রুত জাহাজটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির...

সর্বশেষ

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক...

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি...