বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গামাটির নানিয়ারচরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পার্বত্য সচিব

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার নানিয়ারচরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক। শনিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়িত বিভিন্ন সরকারি প্রকল্প পরিদর্শন করেন তিনি।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ, সদস্য পরিকল্পনা ও তুলা চাষ প্রকল্পের পরিচালক মো. জসীম উদ্দীন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে পার্বত্য সচিব মো. আব্দুল খালেক বলেন, পার্বত্য অঞ্চলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এই অঞ্চলে কৃষি নিয়ে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি উৎপাদনে আধুনিক পদ্ধতির ব্যবহারে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং উপকারভোগীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, কৃষিখাতে তিন পার্বত্য জেলায় কমপক্ষে ৪০ শতাংশ বরাদ্দ রাখার জন্য পার্বত্য জেলা পরিষদ এবং উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে।

পরিদর্শনকালে সচিব, এশিয়ার সেরা নারী গোলকিপার রুপনা চাকমার বাড়ির পথে নির্মাণাধীন সেতু, ঘিলাছড়ি ইউনিয়নের ভুইয়াদাম এলাকার সেচ ড্রেন, ধুতাঙ্গ অরণ্য সাধনা কেন্দ্রে যাওয়ার সেতু এবং কৈলাসপূর্ণ পাড়া এলাকার তুলা চাষের প্লটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...