রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পিআরসহ ৫ দফা দাবিতে রাঙ্গামাটিতে জামায়াতের মানববন্ধন

অনলাইন ডেস্ক
জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখা।
বুধবার (১৫ অক্টোবর)  দুপুরে  জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে পোস্টার ও ব্যানার হাতে নিয়ে অংশ নেন দলটির নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল আলীম, ২৯৯ নং আসনে জামায়াত ঘোষিত প্রার্থী এ্যাডভোকেট মোক্তার আহমেদ, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুস সালাম, পৌর জামায়াতের সহ সম্পাদক অ্যাড. রহমতুল্লাহসহ থানা ও উপজেলা নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ এগুলোই আজ গণমানুষের দাবি।
বক্তারা আরো বলেন, মাত্র ৩০ শতাংশ ভোট পেয়ে কোন একটি দল দেশ পরিচালনার নামে জনগণের উপর শোষণ নিপীড়ন ও দুর্নীতি করবে এটি জনগণ মেনে নিবে না। সরকার যদি গণমানুষের দাবি উপেক্ষা করে গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে আয়োজনের চেষ্টা করে, তাহলে বোঝা যাবে এটি একটি দলের এজেন্ডা বাস্তবায়নের অংশ। নভেম্বরে গণভোট এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ তার জবাব দেবে। তাই সরকারকে শান্তিপূর্ণ উপায়ে ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...