সোমবার, ২০ এপ্রিল ২০২৬

রাঙ্গামাটিতে বিজিবি’র মানবিক সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার  বরকল উপজেলার সীমান্তবর্তী দুর্গম ছোট হরিণা বিজিবি’র উদ্যোগে স্থানীয় বিভিন্ন সম্প্রদায় ও নেতৃবৃন্দের নিয়ে সম্প্রীতির মতবিনিময় সভা এবং বিজিবি ছোট হরিণা জোনের পক্ষ থেকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এলাকার অসহায় ও দরিদ্র লোকজনের মাঝে মানবিক সহায়তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছোট হরিণা ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত মতবিনিময় এবং মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি ছোট হরিণা ব্যাটালিয়নের  জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী।

লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী ভূষণছড়া এলাকার সার্বিক পরিস্থিতি উন্নয়নকল্পে ভূষণছড়া বাজার সংলগ্ন স্কুল ও কলেজের শিক্ষক, বাজার কমিটির সদস্য, রাজনৈতিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এলাকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিতকরণ এবং নিরসনকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ও সম্প্রীতি রক্ষা নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভা শেষে বিজিবি ছোট হরিণা জোনের পক্ষ থেকে ভূষণছড়া এলাকার ভূষণছড়া বাইতুত্বতুর আহলে হাদিস জামে মসজিদ মেরামতের জন্য ১৫ বস্তা সিমেন্ট, ফারুকী-ই-আযম (রাঃ) দাখিল মাদ্রাসায় আর্থিক অনুদান, ফারুকী-ই-আযম (রাঃ) হেফজখানা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ, দারুল উলুম নূরানী তা’লীমুল কুরআন একাডেমীতে আর্থিক অনুদান, দরিদ্র পরিবারের জন্য ২টি সেলাই মেশিন, স্থানীয় ক্ষতিগ্রস্ত বসতবাড়ী মেরামতের জন্য ঢেউটিন এবং দরিদ্র ও অসহায় পরিবারের উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয় এবং ছোটহরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ১৩৩টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এছাড়া স্থানীয় পাহাড়ী- বাঙালী সম্প্রদায়ের অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষাকে সামনে রেখে খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। রোববার (১৯ এপ্রিল) সকালে নগরীর জামাল খান...

চট্টগ্রাম জেলায় ৭ লাখ ৬৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

চট্টগ্রামে আগামীকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম-রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭ হাজার...

খাগড়াছড়িতে ৮০ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা

জেলায় আগামীকাল থেকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ টিকা ক্যাম্পেইন চলবে ১০ মে পর্যন্ত। শিশুদের জরুরী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ১১ দিনব্যাপী এ ক্যাম্পেইনে...

সর্বশেষ

বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষাকে সামনে রেখে খাল-নালা...

চট্টগ্রাম জেলায় ৭ লাখ ৬৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

চট্টগ্রামে আগামীকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম-রুবেলা জরুরি...

খাগড়াছড়িতে ৮০ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা

জেলায় আগামীকাল থেকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ...

রাঙ্গামাটিতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

জেলার কাপ্তাইয়ে আজ উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত...

রাউজানে এসএসসি পরীক্ষা উপলক্ষে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলায় আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে রাউজান-২ কেন্দ্র...

রাউজানে অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে চার ট্রাক চালককে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের রাউজান উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে...