রবিবার, ১৪ জুন ২০২৬

এসডিআই চট্টগ্রাম জোনের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ, চট্টগ্রাম প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস্ (এসডিআই)-এর ত্রৈমাসিক জোনাল সমন্বয় সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রাম শহরের ওয়েল পার্ক রেসিডেন্সের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক (সিইও) সামছুল হক। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই-এর পরিচালক (কার্যক্রম) মোঃ কামরুজ্জামান, সহকারী পরিচালক (এমই এন্ড ট্রেনিং)মোঃ ইসমাঈল হোসেন, পরিচালক (উন্নয়ন) মোঃ আশরাফ হোসেন, এবং পরিচালক (সাধারণ) সোহেলিয়া নাজনিন হক,উপ-পরিচালক পি এন্ড ডি শেখ সাকিব আহসান।

সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মিলন মিয়া। সভায় এসডিআই চট্টগ্রাম জোনের আওতাভুক্ত বিভিন্ন উপজেলা ও ফিল্ড অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। ত্রৈমাসিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ, এবং মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি সামছুল হক তার বক্তব্যে বলেন, “এসডিআই সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। মাঠ পর্যায়ের প্রতিটি সদস্যের নিষ্ঠা ও আন্তরিকতাই আমাদের উন্নয়ন কার্যক্রমকে সফলতার পথে এগিয়ে নিচ্ছে।” তিনি আরো বলেন সন্দ্বীপ ঋন প্রকল্পের জন্য একটি বিশেষায়িত অঞ্চল হিসাবে আমি মনে করি কারন সেখানে মোটিভেশনাল অঞ্চল হিসাবে সকল কর্মীদের শেখার অনেক কিছু রয়েছে। অন্যদিকে সেখানকার মানুষ ঋনের সঠিক ব্যবহার করে তা পরিশোধ করে। এ জন্য সন্দ্বীপ পুরো বাংলাদেশে সেরা অঞ্চল হিসাবে স্বীকৃত। অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের সকল আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং উন্নয়ন প্রকল্পের প্রধানগণ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই সমন্বয় সভায় অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সংগঠনের লক্ষ্য অর্জনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বিভাগের সব খবর

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

সর্বশেষ

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...