সোমবার, ১৫ জুন ২০২৬

মানসিক স্বাস্থ্য এখন আর অবহেলার বিষয় নয় : চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

“মানসিক স্বাস্থ্য এখন আর অবহেলার বিষয় নয়”—উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে বিস্তৃত করতে পারলেই সুস্থ ও সুন্দর জাতি গড়ে তোলা সম্ভব হবে।”

তিনি বলেন, “দুর্যোগ ও সংকটের সময় মানুষের মানসিক স্থিতিশীলতা রক্ষা যেমন প্রয়োজন, তেমনি সমাজের প্রতিটি স্তরে সহমর্মিতা ও সেবার সংস্কৃতি গড়ে তোলাও জরুরি।”

আজ শুক্রবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি)-এর পাবলিক হেলথ বিভাগ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল- “সেবার প্রাপ্যতা : দুর্যোগ ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড হেলথ সায়েন্সেস (আইএএইচএস)-এর মনোরোগবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউল হাসান। উদ্বোধন করেন ইউএসটিসি উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ সোলায়মান।

বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট-এর ম্যানেজিং ট্রাস্টি শাহজাদা সৈয়দ ইরফানুল হক।

স্বাগত বক্তব্য দেন ইউএসটিসির পাবলিক হেলথ বিভাগের প্রধান অধ্যাপক প্রণয় কুমার মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডা. শুভ্র প্রকাশ দত্ত। বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের পেডিয়াট্রিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী।

বক্তারা বলেন, দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের মানসিক স্থিতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো সহায়তা ও সচেতনতা বৃদ্ধিই মানসিক সুস্থতার মূল চাবিকাঠি।

অধ্যাপক ডা. মো. শফিউল হাসান মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ, প্রকারভেদ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...