রবিবার, ১৪ জুন ২০২৬

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশির মৃত্যু, ৭ জনই সন্দ্বীপের

 বাদল রায় স্বাধীন,সন্দ্বীপ, চট্টগ্রাম প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ওমানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ৮ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এবং অপর একজন রাউজান উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় ভোরে ওমানের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। নিহতদের নাম ও ঠিকানা—১️/ আমিন সওদাগর, পুরাতন বাড়ি: সারিকাইত ২নং ওয়ার্ড (বর্তমান মগধরা), সন্দ্বীপ ২️/রকি, পিতা: ইব্রাহিম মিস্ত্রি, বাড়ি: সারিকাইত ২নং ওয়ার্ড, শেখ ফাজিলের বাড়ি, সন্দ্বীপ। ৩️/আরজু, পিতা: শহিদুল্লাহ, বাড়ি: সারিকাইত ৪নং ওয়ার্ড, সন্দ্বীপ। ৪️/ বাবলু, বাড়ি: সারিকাইত ২নং ওয়ার্ড, সন্দ্বীপ। ৫️/সাহাবুদ্দিন, বাড়ি: সারিকাইত ২নং ওয়ার্ড, সন্দ্বীপ। ৬️/জুয়েল, বাড়ি: মাইটভাঙ্গা, সন্দ্বীপ। ৭️/ রনি, বাড়ি: পৌরসভা ৩ নং ওয়ার্ড লেমু হোসেন এর বাড়ি, সন্দ্বীপ। ৮️/আলাউদ্দিন, বাড়ি: রাউজান, চট্টগ্রাম। দুর্ঘটনায় নিহতদের মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

প্রবাসী বাংলাদেশিরা জানান, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের মাতম শুরু হয়। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিং নু মারমা, ওসি শফিকুল আলম চৌধুরী ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। তাদের মধ্যে অনেকে নীহতদের পরিবারে সমবেদনা জানানোর পাশাপাশি মানবিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। পরিবারের দাবী দ্রুত তাদের মরদেহ বাংলাদেশে পৌঁছাতে সরকারের সর্বোচ্চ মহল যেন কার্যকরী ভুমিকা রাখে।

এই বিভাগের সব খবর

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

সর্বশেষ

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...