শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৬ জেলে উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার বঙ্গোপসাগরে টহল দেয়ার সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ ২৬ জেলেকে উদ্ধার করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দেশের সার্বভৌমত্ব রক্ষা ও ‘ইন এইট টু সিভিল পাওয়ার’ এর আওতায় গৃহীত পদক্ষেপ ‘মা ইলিশ সংরক্ষণ’ অভিযানে সমুদ্র ও উপকূলীয় এলাকায় প্রতিনিয়ত টহল কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।

‘এমভি তাজমিনুর রহমান’ নামক মাছধরার ট্রলারটিকে ইঞ্জিন বিকল অবস্থায় কক্সবাজার বাতিঘরের প্রায় ২৭ নটিক্যাল মাইল দূর থেকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ।

ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় নৌবাহিনীর জাহাজ ট্রলারটির কাছে গেলে নৌসদস্যগণ বিপদ্‌গ্রস্ত জেলেদের সংকেত দেখতে পায়।

পরবর্তীতে, নৌ সদস্যরা অতি দ্রুত অসহায় জেলেদের উদ্ধার করে। ক্ষুধার্ত জেলেদের উদ্ধারের পরপরই নৌবাহিনীর জাহাজের সদস্যগণ তাদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

পরবর্তীতে নৌবাহিনীর জাহাজ উদ্ধারকৃত ব্যক্তিদের ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসে ও তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে সকলকে হস্তান্তর করা হয়।

জেলেদের তথ্য সূত্রে জানা গেছে, ট্রলারটি ৩০ সেপ্টেম্বর ২০২৫ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্র গমন করে এবং তিন অক্টোবর তীরে ফেরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তারা মাঝ সমুদ্রে ভাসতে থাকে। উদ্ধারকৃত সকল জেলে মহেশখালী উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সুরক্ষা ও উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার...

সর্বশেষ

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত আসন-২৩ এখন শূন্য

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর সংসদ সদস্য...

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক...