রবিবার, ১৪ জুন ২০২৬

বান্দরবানে একলাখ ২১ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় এবার একলাখ ২১ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে। ইতোমধ্যে জেলার প্রায় ৬৫ শতাংশ শিশু- কিশোরের অনলাইনে টিকা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

আজ মঙ্গলবার সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।

সিভিল সার্জন জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু- কিশোর এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ টিকা শিশুদের ৫ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষিত রাখবে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, টিকা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলায় ৩৮৪টি টিকাদান কেন্দ্র প্রস্তুত রয়েছে। অভিভাবকরা নিকটস্থ টিকাকেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দিতে পারবেন। এছাড়া যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেননি, তারা সরাসরি টিকাকেন্দ্রে গিয়েও টিকা নিতে পারবেন।

জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ কর্মশালায় জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিন, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) হৃদয় মাহমুদ চয়ন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, টাইফয়েড থেকে শিশুদের সুরক্ষায় সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হবে, যা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে ১২ থেকে ৩০ অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং ১ থেকে ১৩ নভেম্বর গ্রামাঞ্চলের কমিউনিটি ক্লিনিকে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...