বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রাউজানে বিসিসিইউএল জেনারেল হাসপাতালে চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্যের প্রাণকেন্দ্র পাহাড়তলীতে প্রথমবারের মত বেসরকারি উদ্যোগে চালু হতে যাচ্ছে কিডনি ডায়ালাইসিস ইউনিট। আগামী ৪ অক্টোবর, বেলা ১২ টায় উপজেলার পাহাড়তলী চৌমুহনীস্থ হাজী মকবুল টাওয়ারের ৩য় তলায় অবস্থিত সর্বাধুনিক চিকিৎসালয় দি বিসিসিইউএল জেনারেল হাসপাতালে এই ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন করা হবে। দি বিসিসিইউএল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহাজাহান, বুড্ডিষ্ট ডক্টর এসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া (পিএইচডি), বৌদ্ধ কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি রুবেল বড়ুয়া হৃদয়।

দি বিসিসিইউএল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কল্লোল বড়ুয়া জানান, অত্র অঞ্চলের স্বাস্থ্যব্যবস্থায় অপার উন্নতির দ্বার উন্মোচন করতে এবং রাউজান, রাঙ্গুনিয়াসহ কাপ্তাই উপজেলাসহ পার্বত্য এলাকার প্রত্যন্ত অঞ্চলের কিডনি রোগীদের বিশেষ সুবিধা বিবেচনায় মানসম্মত চিকিৎসা সেবার লক্ষ্যে আমরা অত্যাধুনিক ডায়ালাইসিস ইউনিট চালু করা হচ্ছে। এখানে ব্যবসার চেয়েও মানবিকতা ও সেবা আমাদের প্রধান লক্ষ্য।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...