বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ফ্লোটিলা ইসরাইলের নৌ অবরোধের কবলে পড়তে পারে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ডোনাল্ড ট্রাম্পের আদর্শিক মিত্র ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরাইল-হামাস যুদ্ধের অবসানের লক্ষে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনাকে বিপন্ন না করার জন্য গাজা ত্রাণবহর বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

রোম থেকে এএফপি এ খবর জানায়।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, যার অংশগ্রহণকারীদের মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ এবং বেশ কয়েকজন ইতালীয় আইন প্রণেতা রয়েছেন। এর লক্ষ্য ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের নৌ অবরোধ ভেঙে ফেলা এবং এর জনগণের কাছে গুরুত্বপূর্ণ সহায়তা পৌঁছে দেওয়া। জাতিসংঘ বলেছে গাজাবাসী ব্যাপকভাবে দুর্ভিক্ষে ভুগছে।

কিন্তু মেলোনি সতর্ক করে বলেছেন, সোমবার হোয়াইট হাউসে উন্মোচিত ট্রাম্পের পরিকল্পনার প্রতিনিধিত্ব করা ‘আশা ‘একটি ভঙ্গুর ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে যা অনেক মানুষ ধ্বংস করতে পেরে খুশি হবে’। তার সরকার নৌবহরটিকে সুরক্ষা প্রদানের জন্য একটি ফ্রিগেট পাঠিয়েছে।

অতি-ডানপন্থী এই নেতা এক বিবৃতিতে বলেছেন, ‘আমি আশঙ্কা করছি যে, ইসরাইলি নৌ অবরোধ ভাঙার জন্য নৌবহরের প্রচেষ্টা একটি অজুহাত হিসেবে কাজ করতে পারে’।

মেলোনি আরও যোগ বলেছেন, ‘এই কারণেও আমি বিশ্বাস করি নৌবহরের এখনই থামানো উচিত এবং সাহায্যের নিরাপদ স্থানান্তরের জন্য উত্থাপিত বিভিন্ন প্রস্তাবগুলোর মধ্যে একটি গ্রহণ করা উচিত’।

তিনি বলেছেন, ‘অন্য যেকোনো বিকল্প শান্তি রোধের অজুহাত হয়ে ওঠার ঝুঁকি তৈরি করবে, সংঘাতকে ইন্ধন জোগাবে এবং সর্বোপরি গাজার জনগণকে প্রভাবিত করবে।’

গাজায় আক্রমণাত্মক অভিযানের ফলে আন্তর্জাতিকভাবে ব্যাপক নিন্দার মুখে পড়া ইসরাইল কোনো যুক্তি ছাড়াই বারবার নৌবহরটিকে হামাসের অভিযান বলে অভিযোগ করেছে ।

তারা নৌবহরটিকে সাহায্য পৌঁছে দিতে বলেছে বরং ইসরাইলি বন্দরে পৌঁছে দিতে বলেছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ এটি গাজায় স্থানান্তর করবে।

তবে নৌবহরটি তা করতে অস্বীকৃতি জানিয়েছে। জাতিসংঘ যা বলেছে তা হল মধ্যপ্রাচ্যে প্রথম জাতিসংঘ ঘোষিত দুর্ভিক্ষ সত্ত্বেও অবরুদ্ধ অঞ্চলে সাহায্য প্রবেশে ইসরাইলের অস্বীকৃতি।

এই মাসের শুরুতে বার্সেলোনা থেকে যাত্রা শুরু করার পর নৌবহরটি মঙ্গলবার থেকে বুধবার রাতে ইসরাইলের নৌ অবরোধে পৌঁছাতে পারে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থিত ট্রাম্পের পরিকল্পনায় যুদ্ধবিরতি ৭২ ঘন্টার মধ্যে হামাস কর্তৃক গৃহীত জিম্মিদের মুক্তি, ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ধীরে ধীরে ইসরাইলি সৈন্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

এরপর ট্রাম্পের নেতৃত্বে একটি যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠিত হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...