রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

সভায় জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবায়দা আক্তার, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য ও রাঙ্গামাটি রাজবন বিহারের সহ-সভাপতি নিরূপা দেওয়ান, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, খাগড়াছড়ির ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে যাতে কোনো রকম সাম্প্রদায়িক উস্কানি বা গুজব ছড়ানো না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। সাম্প্রদায়িক বিনষ্টকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ডিসি বলেন, আজ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। এই দুর্গোৎসবে রাঙ্গামাটির ৪৬টি মণ্ডপে প্রশাসনের সর্বাত্মক নজরদারি রয়েছে। এছাড়া আগামী ৬ তারিখে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা উৎসবকে ঘিরে রাঙ্গামাটি জেলার বিভিন্ন বিহারে প্রবারণা উৎসব অনুষ্ঠিত হবে। এসব ধর্মীয় উৎসব যাতে আনন্দঘন পরিবেশে পালিত হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।

সভায় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে একটি মহল পাহাড়কে অশান্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিটি সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি আমাদের নজরদারিতে রয়েছে। রাঙ্গামাটিতে গুজব সৃষ্টিকারী যেই হোক তার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, রাঙ্গামাটি রাজবন বিহারের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...