শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিতকরণ এবং শক্তিশালীকরণ ( এসেট) প্রকল্পের আওতায় আয়োজিত উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল কার্যক্রমের অনন্য এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার জনাব মো: নজরুল ইসলাম এবং জনাব মো: সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌ: জ্যোতি কর খীসা। প্রধান অতিথির বক্তৃতায় মো: মোজাম্মেল হক চৌধুরী বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নাই। তিনি আরো বলেন আগামী সমৃদ্ধ ও বেকারমুক্ত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষা অগ্রণী ভূমিকা পালন করবে। শেষে এসেট প্রকল্পের সহযোগিতায় আয়োজিত স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ এর ভূয়সী প্রশংসা করেন। কারিগরি শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কার সবার সামনে তুলে ধরার অনন্য এ প্রতিযোগিতাটি দেশব্যাপী সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ মোট ২২৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে ফটিকছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে প্রথমবারের মতো এ প্রতিযোগিতা আয়োজন করে।
সবার জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতায় ফটিকছড়ি উপজেলার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, কলকারখানা ও সুশীলসমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর আঞ্চলিক পর্ব আগামী অক্টোবর ও নভেম্বর মাসে এবং জাতীয় পর্বের প্রতিযোগিতা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বে বিজয়ী তিনটি উদ্ভাবনী প্রকল্পের উদ্ভাবকদের প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার।