প্রতিযোগিতামূলক বিশ্বে কোমলমতি শিক্ষার্থীদের প্রস্তুত করতে শিক্ষামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে পেলিশ্যা ইউনিটি ক্লাব আয়োজিত বিশেষ কুইজ প্রতিযোগিতা–২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় মগধরা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সন্দ্বীপের দুইটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান—মগধরা স্কুল অ্যান্ড কলেজ ও পূর্ব মাইটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় সর্বমোট ১০২ জন শিক্ষার্থী অংশ নেয়। এমসিকিউ ভিত্তিক ৩০ নম্বরের এ পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। পরিদর্শনে শিক্ষক ও সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও সার্বিক তত্ত্বাবধান করতে উপস্থিত ছিলেন— জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াস সুমন, মগধরা স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বিমল চন্দ্র দাস, পূর্ব মাইটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীন, ক্লাবের সভাপতি হাফেজ মো. শওকত আলী, সেক্রেটারি একরামুল আজিম এবং সমাজকর্মী ফসিহুল আলম জিশান। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—আশরাফ উদ্দীন, আব্দুর রহমান ঝুমন, রবিউল আলম রনি, আরাফাত জামান রবিন, আল-আমিন রবিন, সাহিদুল ইসলাম সাহিদ, মো. ফয়সাল, সাখাওয়াত মিঠু, আল-আমিন সিফাত, সৌরভ প্রমুখ। ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ শিগগিরই পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিদুল হাসান। তিনি জানান, দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছে এবং ক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব শিক্ষক ও সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এক ভিডিওবার্তায় ক্লাবের সেক্রেটারি একরামুল আজিম জানান, ভবিষ্যতেও এমন সৃজনশীল কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সহায়তাকারী সবাইকে ধন্যবাদ জানান। প্রতিযোগিতার ফলাফল ক্লাবের অফিসিয়াল আইডি থেকে খুব শীঘ্রই প্রকাশ করা হবে, এবং স্বল্প সময়ের মধ্যেই এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হবে বলেও আয়োজক সূত্রে জানা গেছে।
