চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ ইমন নামের এক যুবকের গলায় ফাঁস লাগানো অবস্থায় যুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ সেপ্টম্বর শনিবার উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের মধ্য হারুয়ালছড়ি গ্রামের বিমান চত্বরের পাশ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ইমন ওই এলাকার ভ্যেরন্না পাড়ার ফকির আহমেদের পুত্র। স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১১টার দিকে ইমন ওয়াশরুমে যাবে বলে তার ঘর হতে বাহির হয়। দীর্ঘক্ষণ যাবৎ না আসার কারণে অনেক খোঁজাখুঁজি করা হয় পার্শ্ববর্তী প্রতিবেশীদের ঘরে ও বাজারে। কিন্তু তাকে পাওয়া যায়নি। রাত পোহালে শনিবার সকালে ইমনের বাড়ি হতে প্রায় ৫ শত মিটার দূরে বিমান চত্তরের পাশে একটি গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা। খবর পেয়ে ভূজপুর থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে। ভুজপুর থানার তদন্ত অফিসার নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
